মিরপুর ক্লাব লিমিটেড ক্লাবের ধরন
মিরপুর ক্লাব লিমিটেড
ক্লাবের ধরনঃ মিরপুর ক্লাব একটি সক্রীয় পেশাজীবী এবং মহৎ উদ্যোক্তাদের সংগঠন।
আমরা কী চাইঃ সার্বিকভাবে সুস্থ, সুন্দর, মনোরম এবং বসবাসযোগ্য জনপদ হিসেবে মিরপুরকে তুলে ধরা এবং এই বিষয়ে কার্যকর পদক্ষেপ তৈরি করা।
ক্লাবের লক্ষ্য এবং উদ্দেশ্য ছয়টি
(১) শক্তিশালী সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠা (ভালো কাজের জন্য)
(২) সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন (দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে)
(৩) সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশকে আন্তর্জাতিক ভাবে তুলে ধরা
(৪) বিনোদন
(৫) প্রায়গিক শিক্ষা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখা
(৬) প্রফেশনালিজম ও এন্টারপ্রেনিয়রশীপ উন্নয়ন।
কাদের জন্য এই ক্লাবঃ
১। সক্রীয় পেশাজীবী (যে কোন স্বীকৃত পেশা) যার কমপক্ষে ১০ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা রয়েছে।
এবং/অথবা
২। মহৎ উদ্যোক্তা (সামাজিক ভাবে স্বীকৃত যে কোন বিষয়ের উদ্যোক্তা) যার কমপক্ষে ৫/১০ বছরের উদ্যোগ গ্রহনের বা ব্যাবসা করার অভিজ্ঞতা রয়েছে।
৩। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ের শিক্ষিত এবং মানবিক গুণাবলি সম্পন্ন বাংলাদেশের যে কোন নাগরিক যার জাতি গঠনে ভূমিকা আছে বা ভূমিকা রাখতে চায়।
আপনি আগ্রহী হলে “সিভি ও ছবি” সহ ইমেইল পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়ঃ mirpurclubltd@gmail.com
