গুলশান ক্লাব, বনানী ক্লাব, উত্তরা ক্লাব এবং ধানমন্ডি ক্লাব এর পাশাপাশি মিরপুর ক্লাব
গুলশান ক্লাব, বনানী ক্লাব, উত্তরা ক্লাব এবং ধানমন্ডি ক্লাব এর পাশাপাশি মানুষ এখন থেকে মিরপুর ক্লাবের নামও জানবে। সারাদেশই শুধু নয় মিরপুরের নাম ক্রিকেটপ্রেমী সারাবিশ্বই জানে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের বদৌলতে। বাংলাদেশের প্রথম মেট্রোরেল তাও যাবে মিরপুরের উপর দিয়ে। বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজটি মিরপুরেই আছে। ১৯৭১ সালে সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশে প্রথম স্যাটেলাইট টাউন সেটিও “মিরপুর”। চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্যান্টনমেন্ট কী নেই এখানে। মিরপুরই বাংলাদেশের প্রথম স্বয়ং সম্পূর্ণ স্যাটেলাইট সিটি। ব্যবসা-বাণিজ্য এবং প্রশাসনিক দিক থেকে মিরপুরের অবস্থান অনেক গুরুত্বপূর্ণ। মিরপুর ক্লাব মিরপুরের বাণিজ্যিক ঐতিহ্যকে সমুন্নত, প্রশাসনিক গুরুত্ব বাড়ানো এবং ইতিহাস ও ঐতিহ্যকে পুরো জাতির সামনে তুলে ধরার প্রয়াশেই কাজ করবে। ২৫শে আগস্ট ২০১৮ মিরপুর ক্লাবের অনানুষ্ঠানিক কার্যক্রমের যাত্রা শুরুর দিন। মিরপুর ক্লাব হবে পেশাজীবী এবং উদ্যোক্তাদের সংগঠন।
